• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড় প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই। প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করেই এই কার্ড প্রদান করা হচ্ছে, যাতে তারা সরকারি সকল কৃষি সুবিধা সহজে পেতে পারেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে পঞ্চগড়ের পাঁচপীর বৈরাতি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো এরই অংশ, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সরকার কোনো ধরনের বৈষম্য বা বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পাইলট প্রকল্পের আওতায় দেশের ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষক কার্ডের মাধ্যমে তারা সার, বীজ ও অন্যান্য কৃষি সহায়তা সহজে পেতে পারবেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর
পাংশায় উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর
উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর ৪ মৌয়াল, নিখোঁজ ১
উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর ৪ মৌয়াল, নিখোঁজ ১
কালিয়ায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
কালিয়ায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন