• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়ে নতুন ইঙ্গিত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নেই, বরং সংকট সমাধানে সরাসরি সমঝোতা চুক্তিই সবচেয়ে কার্যকর পথ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যেকোনো দিকে যেতে পারে, তবে তার মতে মেয়াদ বাড়ানোর চেয়ে একটি চুক্তি করা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে দেশ পুনর্গঠনের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি ভিন্ন ধরনের শাসনব্যবস্থার অধীনে রয়েছে এবং “উগ্রপন্থিদের নির্মূল করা হয়েছে।”

আজ বুধবার (১৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে।

সাক্ষাৎকারের এক অংশে তাকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।”

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়
মাজানদারান প্রদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৬৯
মাজানদারান প্রদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৬৯
ফের যুদ্ধ শুরুর শঙ্কা
ফের যুদ্ধ শুরুর শঙ্কা