• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি প্রশাসক:

ফুটপাতে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পি.এম.
ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধনের সময় বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

ফুটপাতে ব্যবসা করতে হলে ঢাকা সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।    

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।   

আবদুস সালাম বলেন, ফুটপাতে যে ব্যবসা করবে তাকেও আইন এবং শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেবো। পুলিশ অলরেডি জরিপ করতেছে যে, কারা ফুটপাতে ব্যবসা করতে পারবে আর কারা পারবে না।  আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এ ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। হকার কোথায় বসবে এটার জন্য আমরা একটা পরিষ্কার গাইডলাইন দেব। 

হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, আমরা হকারদের উচ্ছেদের প্রসঙ্গে আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করবো। 

তিনি আরও বলেন, আমরা এই ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করবো। আমরা হলি ঈদে মার্কেট করবো, যেটা শুক্র এবং শনিবার খোলা থাকবে। 

ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সামনে এগুলোর প্রভাবের সময় আসতেছে। এখন থেকেই আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছি। কিন্তু এ ক্ষেত্রে অবশ্যই জনগণের সহযোগিতা প্রয়োজন। এবং সবাইকে সচেতন থাকতে হবে। এসময় সবাইকে  রাস্তাঘাটে, বাড়ির আঙিনায় ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান তিনি। 

আবদুস সালাম বলেন, আজকে ট্রাফিক সিস্টেম ঠিক করতে হলে, রিকশা এবং ট্রাকসহ যানবাহনকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। রিক্সা ঢাকা শহরে কতগুলো চলবে এটা ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার নতুন করে লাইসেন্সের ব্যাপারটা আমরা চিন্তা করছি। কারো পেটে যাতে 'লাথি' না পড়ে সেটা আমরা দেখবো এবং আমরা সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। 

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনের কাজ আমরা করে দিয়ে গেলাম, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান এবং ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী
সচিব হিসেবে  যোগদান করলেন বিলকিস জাহান রিমি
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন কাল
প্রধানমন্ত্রী বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন কাল