{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবার প্রতিনিধি হয়ে কাজ করব : প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করে বা কে কোন দলের সদস্য—সেটি বিবেচ্য বিষয় হবে না। নির্বাচন শেষ হয়েছে, এখন তিনি সকলের জনপ্রতিনিধি। আগামী পাঁচ বছর তিনি সবার প্রতিনিধি হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৈশাখী কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের নির্বাচনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং পরিশ্রম তিনি পেয়েছেন। এ জন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, কলেজটির বিভিন্ন ভবন অনেক পুরোনো হয়ে গেছে এবং সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। শিগগিরই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে কলেজটি পরিদর্শন করে ভবন পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পুনর্গঠনে সরকার কাজ করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং শহীদদের নামফলক স্থাপন করা হবে। 

এ ছাড়া কলেজের হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের দীর্ঘদিনের দাবি, যা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের