• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পি.এম.
ছবি : সংগৃহীত

দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন ধাপে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।  বেলা ১১টা থেকে শুরু হওয়া এসব বৈঠকে ১৫ জন বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

এ সময় কৃষি, শিল্প ও জ্বালানি খাতে বিনিয়োগে জোর, টেকসই উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। 

তিনি জানান, বৈঠকে দেশের কৃষি, শিল্প এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

চিনি শিল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ব্যবসায়ী প্রতিনিধি আরও বলেন, ফল উৎপাদন, পোল্ট্রি, মৎস্য খাত এবং বীজ (সিড) ব্যবস্থাপনাসহ কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের লক্ষ্য একটি সমন্বিত কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।

তিনি বলেন,আমরা চাই বাংলাদেশে কৃষিতে একটি বিপ্লব ঘটুক। উৎপাদন বাড়ুক এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও গতিশীল হোক।

বৈঠকে কৃষি জোনিংয়ের বিষয়টিও উঠে আসে। কোন এলাকায় ধান, কোথায় ফল এবং কোথায় অন্যান্য শস্য উৎপাদন করা যায়—সে অনুযায়ী জোনভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং বিনিয়োগ আরও উৎসাহিত করার কথা বলেছেন।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সোলার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) খাতে কর সুবিধা দিয়েছে। পাশাপাশি যমুনা সেতু পারাপারে ইভি যানবাহনের জন্য টোল সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আহসান খান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও শিল্প খাতে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
প্রথম আধা ঘণ্টায় ১৭২ কোটি টাকা লেনদেন
শেয়ারবাজার প্রথম আধা ঘণ্টায় ১৭২ কোটি টাকা লেনদেন
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি