• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বর্ষবরণ উৎসবের নিরাপত্তায় র‍্যাবের ৩০৮ টহল দল

নিজস্ব প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পি.এম.
রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। বলেছেন, র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকে নজরদারিসহ র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব ডিজি।

নববর্ষের আগের দিন রমনা বটমূলসহ বিশেষ স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে থাকেন র‍্যাব মহাপরিচালক- যা বছরের একটি রুটিন ওয়ার্ক বলে বিবেচিত। আর এই নিরাপত্তা ব্রিফিংয়ে গত এক যুগের বেশি সময় ধরে একটি প্রশ্ন করতে দেখা গেছে সাংবাদিকদের। তা হচ্ছে- ‘এ অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি আছে।?’ আর যতজন মহাপরিচালক এই সময়ের মধ্যে দায়িত্ব পালন করেছেন, তাদের উত্তর প্রায় একই ছিল, ‘আপাতত কোনো হুমকি দেখছি না, তবে তা উড়িয়ে দেওয়া যায় না, যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করতে র‍্যাব সর্বদা প্রস্তুত।

যদিও রমনা বটমূলে বোমা হামলার পর এ অনুষ্ঠান ঘিরে জঙ্গিবাদ বা উগ্রবাদীদের হুমকির বিষয়টি একটি মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তা মাথায় রেখে বাংলা নববর্ষের উৎসব ঘিরে নিরাপত্তা সাজানোর বিষয়টিও এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও মৌলিক। 

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইন চায় সরকার: আইনমন্ত্রী