• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্কাস আলী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। ওই ঘটনায় র‍্যাব-২ ও র‍্যাব-৪ যৌথ অভিযানে মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করে এবং পরে তাদের থানায় হস্তান্তর করে।

এ ঘটনায় মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ এপ্রিল সকালে মঈনসহ কয়েকজন শেরেবাংলা নগরের একটি বাসায় গিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে ক্ষতির হুমকি দেওয়া হয়। পরে তারা আরও লোকজন জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উচ্ছৃঙ্খল আচরণ, স্লোগান ও গালাগালির মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

একপর্যায়ে তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক কার্ডে কড়াইল বস্তিতে স্বস্তি ও আশার আলো
এক কার্ডে কড়াইল বস্তিতে স্বস্তি ও আশার আলো
ঢাকা ট্রাভেল মার্টে দর্শনার্থীর ঢল
ঢাকা ট্রাভেল মার্টে দর্শনার্থীর ঢল
মোবাইল উদ্ধার করে টাকা চাইলেন লালবাগ থানার এএসআই
মোবাইল উদ্ধার করে টাকা চাইলেন লালবাগ থানার এএসআই