রাজারহাটে বই মেলায় এমপির আকস্মিক পরিদর্শন

কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বই মেলা’র সপ্তম দিনে আকস্মিক পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় তিনি শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিয়ে পিঠা উৎসবে অংশ নেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে ফেরার পথে রাজারহাট কামিল মাদ্রাসায় আয়োজিত বই মেলায় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি কিছু বই ক্রয় করেন এবং কয়েকজনের মাঝে বই উপহার দেন।
আয়োজক কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাই সংসদ সদস্যকে বই উপহার দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক স্বর্ণ কমল মিশ্র, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল, আরিফ, তোফায়েল, রহমত আলী (রাজু), আবু বকর ছিদ্দিক, বায়েজিদ আলম ও খলিলসহ অন্যান্যরা।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিয়ে পিঠা উৎসবে অংশ নেন। পরে এক বক্তব্যে তিনি বলেন, সুস্থ জীবনযাপনে বইয়ের কোনো বিকল্প নেই। বই কিনে কেউ দেউলিয়া হয় না। তিনি সবাইকে মেলায় এসে বেশি বেশি বই কেনা ও পড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল এই ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বই মেলা’র উদ্বোধন করা হয় এবং আগামী ১৫ এপ্রিল মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ







