• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৩১ দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: জামায়াত আমির লক্ষাধিক পদ শূন্য, স্কুলে ফিরছেন অবসর শিক্ষকেরা বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী

পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা যেতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, কয়েকদিন পরই এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসব পরীক্ষায় হল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্যরা কাউকে নিয়ে হল পরিদর্শনে যেতে পারবেন না। পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। কেন্দ্রের সচিবদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্কুলে লটারিতে ভর্তিতে কতজন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে আমি কিন্তু জানি। আমার কাছে সব খবর আছে। আমি স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না।’

তিনি বলেন, ‘আমি নাকি ধনী-গরিবের বৈষম্য করেছি। লটারি পদ্ধতি মেধাবী, কে অমেধাবী তা ঠিক করে না। আবার ধনী-গরিবের বৈষম্যও কমায় না।’

তিনি আরও বলেন, ‘কোচিং সেন্টার শুরুই হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। আমাদের আগে নিজেদের শিক্ষকদের ট্রেইনড আপ করতে হবে। শিক্ষকরা কী শেখাবেন এটাই আমাদের আগামীর প্রাধান্য।’

এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার
উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ
আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আলোহার মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত