• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

হায়দার আলী স্কুল কলেজে ক্রীড়া পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পি.এম.
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ছয় তলা বিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন করেন হাবিবুর রশিদ হাবিব-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মান্ডা, মুগদা এলাকায় অবস্থিত হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ছয় তলা বিশিষ্ট নতুন স্কুল ভবনের উদ্বোধন।

শনিবার (১১ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে তিনি এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনের পর এটি তার এই প্রতিষ্ঠানে প্রথম উপস্থিতি। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের সমর্থনই তাকে দেশের উন্নয়ন কার্যক্রমে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

তিনি আরো বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ প্রতিষ্ঠানে পদার্পণ করেছিলেন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় ইতিহাস। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

রেলপথ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” এসময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কার্যক্রমে সরকার সবসময় পাশে থাকবে এবং এলাকার জনগণের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর
‘১০ কোটি টাকা’ নেওয়ার অভিযোগে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ফেসবুক পোস্ট ‘১০ কোটি টাকা’ নেওয়ার অভিযোগে যা বললেন হাসনাত আবদুল্লাহ