• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পি.এম.
জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ :ছবি-ভিওডি বাংলা

হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় ব্যবসায়ী ও হকারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়। তবে পরদিনই কিছু হকার পুনরায় সেখানে দোকান বসালে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। এ সময় ব্যবসায়ী ও হকারদের মধ্যে কথা-কাটাকাটি এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই
তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা
ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল
ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল