• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তুরাগের বস্তিতে লাগা আগুনে ৩০ ঘরপুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের বস্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় লাগা আগুনে ছোট ছোট ৩০টি ঘরপুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। 
 
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, ৫টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগার প্রাথমিক কারণ বললেও এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ