• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন

নিজস্ব প্রতিবেদক    ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এ.এম.
আকবর হোসেন-ছবি-ভিওডি বাংলা

আকবর হোসেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে আকবর হোসেন জানান, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এসব কারণ বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় বা চাপের সম্পর্ক নেই।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হওয়ার কথা ছিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব গ্রহণের আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস
সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম
সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম
হরমুজ পার হওয়ার অনুমতি না পেয়ে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
হরমুজ পার হওয়ার অনুমতি না পেয়ে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’