• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহ আমানতে ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০৬:০১ এ.এম.

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত মোট ২৮৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।  চলমান পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত দু’দিনে আরও ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দোহা থেকে আগত একটি ফ্লাইট এবং মাস্কাটগামী একটি ফ্লাইট।

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত একটি ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে কিছু ফ্লাইট স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট আজ চালু ছিল।

ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ
নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস