• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪

শহীদ আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসি দাবি করলেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করেছেন তার দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেন। শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা হবে।

রায় শুনতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবু সাঈদের মেজ ভাই আবু হোসেন বলেন, “আজ এই মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। যারা এখনও পলাতক রয়েছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করতে হবে।”

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক রায় কী হয়। আমাদের পরিবার থেকে চাওয়া, আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হোক।”

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে পুলিশ গুলি করার ভিডিও সংবাদমাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। পরদিন থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে
১৬ কোটি টাকা আত্মসাৎ: ফাস্ট গ্রুপের সিইও রাফে কারাগারে
ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে এএসপি সোহেল
বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের সৌজন্য সাক্ষাৎ