• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিদেশ সফর চূড়ান্ত নয়, গুজবে কান না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি প্রথম কোন দেশে সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।

আজ (৮ এপ্রিল ২০২৬) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন—যা সঠিক নয়।

আতিকুর রহমান রুমন এসব তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিভ্রান্তি সৃষ্টি করতে গুজব ছড়ানো থেকে বিরত থাকা উচিত। সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি
খলিলুর-জয়শঙ্কর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি
জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর
জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর
গায়ের জোরে বিসিবি দখল করেছিল ক্রীড়া উপদেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী
গায়ের জোরে বিসিবি দখল করেছিল ক্রীড়া উপদেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী