• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও তাদের দায় নির্ধারণের লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে এই আইন পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন অধিবেশন অনুষ্ঠিত হয়। 

সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলে আপত্তি জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে আপত্তি থাকার পরও সংসদে কণ্ঠভোটে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল পাস হয়। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটি উত্থাপন হয়েছে সেটিতে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। সংজ্ঞায় আমরা দেখতে পেয়েছি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার এর ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে হত্যাকাণ্ড হয়েছে এটাকে একভাবে দেখা হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশে যে কার্যাবলি সংঘটিত হয়েছে তা একভাবে দেখা হবে।’

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টোল প্লাজায় নন-স্টপ পারাপারে বাড়ছে গতি, কমছে ভোগান্তি
ইটিসি রেজিস্ট্রেশন শুরু টোল প্লাজায় নন-স্টপ পারাপারে বাড়ছে গতি, কমছে ভোগান্তি
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী