• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সংসদে ৫টি বিল পাস

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলসহ ৫টি অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়। 
পাস হওয়া বিলগুলোতে বিশেষ কমিটির কোনও প্রস্তাব ছিল না। ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সরাসরি বিলগুলো পাস হয়। 

পাস হওয়া বিলগুলো হলো- ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়। বিলটিতে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাব করা হয়।

পাস হওয়া অপর বিলগুলো হচ্ছে-‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ সংসদে উত্থাপনের বিলটি পরে পাসের প্রক্রিয়ায় গেলে বিলটি নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান।

তিনি বলেন, বিলটি দুই-তিন মিনিট আগে পেলাম। বিলটি দেখতে পারিনি। বিলটি দেখার জন্য সময় পেলে আলোচনা করা যেতো।

জবাবে স্পিকার রুলিং দিয়ে বিরোধী দলীয় নেতাকে বলেন, বিলের এই স্টেজে আপত্তি করার সুযোগ নেই। আপত্তি করার নিয়ম আছে, আপনি সেই সময় করেননি। আপনি যদি আগে প্রস্তাব দিতেন তাহলে আলোচনার সুযোগ পেতেন।

পরে স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বিলটি পাসের জন্য উত্থাপন করার কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতার অবশ্যই স্মরণে থাকার কথা, তারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে আন্দোলন করেছিলেন। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোটামোটি বাংলাদেশে একটি জনমত সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে কার্যক্রম শুরু করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে এবং অ্যাকর্ডিংলি নির্বাচন কমিশন তাদের (আওয়ামী লীগের) রেজিস্ট্রশনটাও সাসপেন্ডেড হয়ে আছে এই আইনের বলে। সংগঠনের বিচারের জন্য আইসিটি অ্যক্টাও পরিবর্তন আনা হয়েছে। এখন যদি আপনারা এর ওপর আলোচনা করতে চান, আমার মনে হয়, সংশোধনের সেকেন্ড লিডিংয়ের স্টেজে যদি সংশোধনী দিতেন তাহলে আলোচনার সুযোগ থাকতো অথবা ফার্স্ট লিডিংয়ের পর যদি সংশোধনী দিতেন তাহলে আলোচনা থাকতো।

এসময় স্পিকার বলেন, আমি রুলিং দিয়েছি, আপনি পাস করার প্রস্তাব উত্থাপন করেন। এরপর বিলটি পাসের জন্য উত্থাপন করা হলে কণ্ঠভোটে পাস হয়।

ভিওডি বাংলা/আরকেএরইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
যে বাজেটে মদ-সিগারেটের দাম বেড়েছে তা বিরোধীদলের ভাল লাগে না: প্রধানমন্ত্রী
যে বাজেটে মদ-সিগারেটের দাম বেড়েছে তা বিরোধীদলের ভাল লাগে না: প্রধানমন্ত্রী
যুবদলের  নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল
যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল