• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দিল্লির হায়দ্রাবাদ হাউসে বুধবার (৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে বসছেন। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত থাকবেন।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার তালিকায় রয়েছে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু করা, জ্বালানি নিরাপত্তা, গঙ্গা নদীর পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা কার্যকর করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকারীদের দেশে প্রত্যর্পণ এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের ফেরত আনা। এছাড়া শীর্ষ নেতাদের সফর বিনিময় ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীতায় ভারতের সমর্থনও আলোচনার বিষয় হতে পারে।

আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তার কারণে সৃষ্ট সংকট নিয়েও বৈঠকে আলোচনা সম্ভাব্য।

এরপর বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মূলত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসের পথে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশ সরকার তার এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে আখ্যায়িত করেছে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মন্ত্রীর দিল্লি সফর।

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের পরে, জয়শঙ্কর ও খলিলুর রহমান ৯ এপ্রিল (বৃহস্পতিবার) একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৮টার ফ্লাইটে সাত থেকে আট ঘণ্টার দীর্ঘ যাত্রাকে কূটনৈতিক সাফল্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এই দীর্ঘ যাত্রার সময় দুই দেশের মন্ত্রী একান্ত পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা চালানোর সুযোগ পাবেন। 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক