• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিএনপি নেতার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পি.এম.
ফুলবাড়ী বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে আবুল হোসেন মাষ্টারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ করছেন-ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপি নেতা আবুল হোসেন মাষ্টারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা বিএনপির হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাষ্টার।

তিনি বলেন, “গত ৫ এপ্রিল বিকালে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বাড়িতে জ্বালানি তেল মজুত আছে এমন মিথ্যা তথ্য উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করে। এর ভিত্তিতে উনি আমার বাড়িতে অভিযান চালান। সেখানে শুধু গরুর দুধ বিক্রির জন্য রাখা তিনটি জ্যারিকেন উদ্ধার করা হয়। কিন্তু কুচক্রী মহল এ সংবাদকে ভিন্নভাবে প্রচার করে ফেসবুকে তেলের ড্রাম সম্বলিত ভূয়া ছবি ব্যবহার করেছে।”

তিনি আরও বলেন, “এসকল মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মিথ্যা অপপ্রচার চালানো ফেসবুক আইডি চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেবার অঙ্গীকার করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি সামছুজ্জামান হাসু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া নাওডাঙ্গা, শিমুলবাড়ী, বড়ভিটা, ভাঙামোড় ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদ ও অন্যান্য স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, রাজনৈতিক প্রতিপক্ষের এ ধরনের মিথ্যা প্রচারণা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিত। তারা বলেন, “সবার সহযোগিতায় আমরা এ ধরনের অপপ্রচার প্রতিহত করব এবং সত্য প্রকাশে অটল থাকব।”

উল্লেখ্য, আবুল হোসেন মাষ্টার দীর্ঘদিন ধরে ফুলবাড়ী বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এবং স্থানীয় পর্যায়ে তার একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ