• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ক্ষমতায় গেলে দেশের মালিক নয় পাহারাদার হবো


প্রকাশ:  ৩০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ক্ষমতায় গেলে দেশের মালিক নয় পাহারাদার হবো

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না। সবার সম্পদের পাহারাদার ও চৌকিদার হব।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।

জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় অন্যান্যের মধ্যে বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি