• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পি.এম.
প্রেসক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, প্রায় ১৯ লাখ প্রতিযোগীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই দীর্ঘ প্রক্রিয়া শেষে মাত্র ৩.২৪ শতাংশ প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ পান। তবে পর্যাপ্ত শূন্য পদ অন্তর্ভুক্ত না করায় প্রায় ৬ হাজার যোগ্য প্রার্থী সুপারিশ তালিকা থেকে বাদ পড়েছেন।

তাদের অভিযোগ, বিদ্যমান শূন্য পদ থাকা সত্ত্বেও তা গণবিজ্ঞপ্তিতে যথাযথভাবে প্রকাশ করা হয়নি। ফলে বহু যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা একদিকে প্রার্থীদের হতাশ করছে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা আরও বলেন, নতুন করে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপ বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। এ ধরনের সিদ্ধান্ত পূর্বে উত্তীর্ণ প্রার্থীদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

তারা দাবি করেন, বিদ্যমান উত্তীর্ণদের নিয়োগ না দিয়েই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হলে তা হবে বৈষম্যমূলক। এতে যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হবে বলে মনে করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নিয়োগ না পাওয়ায় অনেকেই বয়সসীমা অতিক্রমের ঝুঁকিতে রয়েছেন। এতে তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়ছে। একইসঙ্গে পারিবারিক ও সামাজিক চাপও বাড়ছে বলে উল্লেখ করেন তারা।

প্রার্থীদের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে। অনেক জায়গায় গেস্ট টিচারের মাধ্যমে পাঠদান চালানো হচ্ছে। এ অবস্থায় যোগ্য ও যাচাইকৃত প্রার্থীদের নিয়োগ না দেওয়া শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে তারা মনে করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ