• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসসিসি প্রশাসক:

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পি.এম.
নগরভবনে অডিটরিয়ামে মশক নিয়ন্ত্রণে কর্মীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে না পারলে জনগণের সমর্থন পাওয়া কঠিন হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মীদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, ঢাকা শহর ভালো থাকবে। কিন্তু নগরবাসীর একটাই অভিযোগ-মশার কামড় থেকে তারা রক্ষা পাচ্ছে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর নগরভবনে অডিটরিয়ামে মশক নিয়ন্ত্রণে অঞ্চল ৪ ও ৬-এর কর্মীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, বছরের পর বছর ধরে চলা মশার উপদ্রব থেকে মুক্তি দিতে না পারলে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন, মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ নিয়ে নানা অভিযোগ রয়েছে-ভেজাল ওষুধ, পর্যাপ্ত ওষুধ প্রয়োগ না করা কিংবা পানির সঙ্গে মিশিয়ে কম দেওয়ার মতো অভিযোগ মাঠপর্যায়ে শোনা যায়। এসব অভিযোগ থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে মশার আক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে। “মশা পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে আনতেই হবে। একটি মশার কামড়ে মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। তাই এই কাজ শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কাজ।

আবদুস সালাম আরও বলেন, যেসব এলাকায় মশার উৎপাদন বেশি সেখানে খাল-ড্রেন পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। মশার কারণে কোনো মানুষের মৃত্যু হলে তা সংশ্লিষ্টদের অবহেলার ফল হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি মাঠকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যে কাজের জন্য বেতন নিচ্ছেন, সেই কাজ ঠিকভাবে করলে কৃতিত্ব আপনাদের, আর না করলে দায়ও আপনাদের। 

সবাইকে সম্মিলিতভাবে কাজ করে এডিস মশা নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই ঢাকা দক্ষিণে মশার কারণে কোনো মানুষের ক্ষতি না হোক। আপনাদের জয় মানেই আমাদের জয়, নগরবাসীর জয়।

পরে তিনি মশক নিধন কার্যক্রম জোরদারে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার
দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে
দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে