• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মশক নিয়ন্ত্রণে অঞ্চল ৪ ও ৬-এর কর্মীদের প্রশিক্ষণ দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ পি.এম.
নগরভবন অডিটরিয়াম: ছবি-ভিওডি বাংলা
নগরভবন অডিটরিয়াম: ছবি-ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে অঞ্চল ৪ ও অঞ্চল ৬-এ কর্মরত মশক সুপারভাইজার ও মশক কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ে কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর নগরভবনে অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মশক নিধন কার্যক্রম পরিচালনার সঠিক পদ্ধতি, লার্ভা ধ্বংসের কৌশল, ওষুধ প্রয়োগের নিয়ম, হটস্পট চিহ্নিতকরণ, বাসাবাড়ি ও নির্মাণাধীন স্থাপনায় তদারকি জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নগরবাসীকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা, সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে অঞ্চল ৪ ও ৬-এর মশক সুপারভাইজার, লার্ভা কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। ডিএসসিসি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলগুলোর কর্মীদেরও এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় চাপে দেশের প্লাস্টিক শিল্প
ফাইল ছবি
গুলশান-বনানী লেক রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
ছবি: সংগৃহীত
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ