টপ নিউজ
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ এ.এম.

ছবি: সংগৃহীত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওনা হয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসচিব ও তাঁর সহধর্মিণী নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে এই সফরে যাচ্ছেন।
ভিওডি বাংলা/সবুজ/এমএস







