• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইতালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, নিখোঁজ ৭১

আন্তর্জাতিক ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ইতালির উপকূলে একটি নৌকা থেকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে দাতব্য সংস্থাগুলো। একই ঘটনায় অন্তত ৭১ জন এখনও ভূমধ্যসাগরে নিখোঁজ রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, যাত্রাপথে অন্তত ৭১ জন সাগরে নিখোঁজ হয়ে যান।

মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ নামের দাতব্য সংস্থাগুলো জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়। পরে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

ইতালির কোস্ট গার্ডের মুখপাত্র রবের্তো দে’আরিগো জানান, এই উদ্ধার কার্যক্রমে লিবিয়ার কোস্ট গার্ড নেতৃত্ব দেয়। এতে একটি ইতালীয় ও একটি লিবীয় বাণিজ্যিক জাহাজ সহায়তা করে।

তিনি আরও জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালীয় জাহাজে স্থানান্তর করা হয়, যা তাদের রোববার ল্যাম্পেদুসা বন্দরের কাছাকাছি পৌঁছে দেয়। ইউরোপগামী হাজার হাজার শরণার্থী ও অভিবাসীর জন্য এই দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

রবের্তো দে’আরিগো বলেন, জীবিতদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও মিসরের নাগরিক রয়েছেন। তাদের ইতালীয় কোস্ট গার্ডের জাহাজে করে বন্দরে আনা হয়।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফিলিপ্পো জানান, অভিবাসনপ্রত্যাশীরা একটি হালকা নৌকায় বিপজ্জনক এই যাত্রা শুরু করেছিলেন, যা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য উপযুক্ত ছিল না। উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৭০ জন নিখোঁজ রয়েছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত
আমিরাতে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত
ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইকের মৃত্যু
ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইকের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু