• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

চাকুরি পুনর্বহালের দাবি

পুলিশ সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা


প্রকাশ:  ৩০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচী
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচী

জ্যেষ্ঠ প্রতিবেদক 

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের দাবি আদায়ে আগামী রোববার সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে সচিবালয় মোড়ে এ কর্মসূচি ঘোষণা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা।

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দিলে শিক্ষাভবনের সামনে  আটকে দেয় পুলিশ। সচিবালয়ে যেতে না পেরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা পাননি। সেখান থেকে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। 

চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাতে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আন্দোলন করেন। সেই সঙ্গে নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা। এ সময় তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়। 

এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তো তারা নেই, তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।’

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক