• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ০২:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিস্টর পুনরুত্থান দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটি পালন করছেন।

দিনের শুরুতে রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আর নতুন জীবনের প্রতীক হিসেবে শিশুরা রঙিন ডিম বা ‘ইস্টার এগ’ বিনিময় করছে। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এদিকে, রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক