• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিশ্রুতি অনুযায়ী ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি মঞ্জুর

ফেনী প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফেনীতে দ্রুত একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (৪ এপ্রিল) বিকালে ফেনী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা এবি পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপন করে তা পরে প্রত্যাহার করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়াকে তিনি ফেনীবাসীর অধিকারের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, জেলা সদর হাসপাতালের বিদ্যমান জমি ব্যবহার করে সহজেই একটি মেডিকেল কলেজ স্থাপন করা সম্ভব। হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হলে খুব কম সময়েই এটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি ফেনীতে হামের প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবৈধ মাটি কাটাসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি জ্বালানি সংকট ব্যবস্থাপনা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

জেলা এবি পার্টির আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/জহির আদনান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা
বগুড়ায় বাসায় ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা
কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন
শিমুল বিশ্বাস আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন