• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অতীতের সরকার হাম অবহেলা করেছিল

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পি.এম.
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-ছবি-ভিওডি বাংলা
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-ছবি-ভিওডি বাংলা

হাম ভয়াবহ একটি রোগ, তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম কন্টিনিউ করা হয়নি। যার কারণে এবার বজ্রপাতের মতো হানা দিয়েছে।’ 

রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ২৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। আর ১২ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৮০
ছবি: সংগৃহীত
বাচ্চাদের যেন শাল দুধ খাওয়ানো হয়: স্বাস্থ্যমন্ত্রী