• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাম পরিস্থিতি দেখতে রামেকে রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাম রোগসহ অন্যান্য চিকিৎসা সেবার খোঁজখবর নেন। পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালে আইসিইউ বেড বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে আইসিইউ বেডের সংকট রয়েছে এবং দ্রুত এ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে সিটি কর্পোরেশন হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করে যাবে।

রাসিক প্রশাসক বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় রাজশাহীতে হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। সচেতনতা ও সতর্কতার কারণে এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, টিকাদান কর্মসূচির আওতায় নিয়মিত হাম প্রতিরোধ কার্যক্রম চালানো হচ্ছে এবং যেসব ওয়ার্ডে সংক্রমণ বেশি, সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

জনসচেতনতা বাড়াতে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিওডি বাংলা/রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন
শিমুল বিশ্বাস আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন
গৌরীপুরে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের উদ্যোগ
গৌরীপুরে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের উদ্যোগ
অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত ৫
কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আহত ৫