• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক    ৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার হাজারীবাগ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।

তিনি জানান, অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি ছুরি জব্দ করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে গুলি করা হয় ‘কাইল্যা’ পলাশকে
যেভাবে গুলি করা হয় ‘কাইল্যা’ পলাশকে
শেরেবাংলা নগরে ২ পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
শেরেবাংলা নগরে ২ পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
রামপুরায় কাইল্যা পলাশকে গুলি
রামপুরায় কাইল্যা পলাশকে গুলি