• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিভারপুলকে বিধ্বস্ত করে সেমিতে সিটি

স্পোর্টস ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হয়েছে ইউরোপের ক্লাব ফুটবল। শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। আগের দুই দেখার মতো এবারও আধিপত্য দেখিয়েছে সিটি। আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়ে টানা অষ্টমবার এফএ কাপের সেমিফাইনালে উঠেছে তারা।

বিরতির আগেই জোড়া গোল করেন হালান্ড। দ্বিতীয়ার্ধে আন্তোয়ান সেমেনিয়ো ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার পর পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায় সিটি। বক্সের ভেতরে ফাউলের ঘটনায় পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন হালান্ড। এরপর বিরতির আগে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও সিটির দাপট অব্যাহত থাকে। শেরকির পাস থেকে সেমেনিয়ো তৃতীয় গোল করেন। এরপর বক্সের ভেতরে সুযোগ পেয়ে হালান্ড নিজের তৃতীয় গোলটি করেন, যা তার ক্লাব ক্যারিয়ারের ১২তম হ্যাটট্রিক।

ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। তবে সালাহর নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক ট্রাফোর্ড।

এদিন নিষেধাজ্ঞার কারণে সাইডলাইনে থাকতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা; গ্যালারিতে বসেই দলকে খেলতে দেখেন তিনি। এই জয়ে চলতি মৌসুমে তৃতীয়বার লিভারপুলকে হারাল সিটি এবং ঘরের মাঠে এফএ কাপে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন
কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন
মোস্তাফিজকে বিদায় দেওয়া দুর্ভাগ্যজনক বললেন আইপিএল
মোস্তাফিজকে বিদায় দেওয়া দুর্ভাগ্যজনক বললেন আইপিএল
আজ বাংলাদেশ-ভারত ম্যাচসহ যেসব খেলা দেখবেন
আজ বাংলাদেশ-ভারত ম্যাচসহ যেসব খেলা দেখবেন