• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

গ্যাসলাইট কারখানায় আগুন: এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে। ঘটনা স্থান থেকে এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে আর কেউ আছেন কিনা তা খুঁজে বের করার জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ভেতরে ফায়ার সার্ভিসের সার্চ টিম তল্লাশি চালাচ্ছে।

শনিবার রাতের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "আমাদের উদ্ধার কাজ এখনও চলমান। ফায়ার সার্ভিসের সার্চ টিম কারখানার ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।"

দোলন আরও জানান, এই অগ্নিকাণ্ডের তদন্তে ফায়ার সার্ভিস ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর দুপুর ১টা ১১ মিনিটে তারা পেয়েছিল। প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও, পরবর্তীতে ইউনিটের সংখ্যা বাড়িয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ভেতরে সার্চ টিম পাঠায় এবং তারা ৫টি মরদেহ উদ্ধার করে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
ঢাকার ২  এলাকা থেকে ২৯ গ্রেপ্তার
ঢাকার ২ এলাকা থেকে ২৯ গ্রেপ্তার