• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মোস্তাফিজকে বিদায় দেওয়া দুর্ভাগ্যজনক বললেন আইপিএল

স্পোর্টস ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ এ.এম.
মোস্তাফিজুর রহমান । ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের আকস্মিক বিদায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআই-এর নির্দেশে মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার মাস দুয়েক পর এই মন্তব্য করলেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

গত ডিসেম্বরের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে ৯.৫ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু জানুয়ারিতে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই সেক্রেটারির নির্দেশে তাকে রিলিজ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। 

এ প্রসঙ্গে ধুমাল বলেন, 'আমি কেবল এটাই বলব যে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিস্তারিত জানা নেই। তবে আমি বিশ্বাস করি সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।'

তবে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, "ক্রিকেটের দৈনন্দিন কাজে সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা নেই। সরকার ক্রিকেটের প্রতি সবসময়ই সহায়ক। তবে মাঝেমধ্যে পারিপার্শ্বিক ঘটনার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়।"

গত জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে নজিরবিহীন ফাটল দেখা দেয়, যার ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার পাশাপাশি তৎকালীন সরকারের সিদ্ধান্তে জাতীয় দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা নাকচ হয়ে যায়, যার চূড়ান্ত পরিণতিতে বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে পড়া বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।

কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই দাবি করে আসছিল যে, বিসিসিআই-এর সরাসরি নির্দেশনার কারণেই তারা তাদের এই দামী পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আইপিএল চেয়ারম্যানের এই নতুন বক্তব্য এখন দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার