• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাদের হামের টিকা নিতে হবে না, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা। তিনি জানিয়েছেন, যেসব শিশু ইতিমধ্যেই হাম টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে, তাদের জন্য নতুন করে টিকা নেওয়ার প্রয়োজন নেই।

ডা. আবিদ হোসেন মোল্লা জানান, “যদি কোনো শিশু ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ যথাযথভাবে গ্রহণ করে, তবে তার শরীরে হাম প্রতিরোধের জন্য পর্যাপ্ত সুরক্ষা তৈরি হয়ে যায়। ফলে পুনরায় নতুন করে টিকা নেওয়ার কোনো প্রয়োজন হয় না।”

তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করার পাশাপাশি বিশেষ প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলার গুরুত্বও তুলে ধরেছেন।

এরপর শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, রোববার সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম টিকা প্রদান শুরু হবে। একই সঙ্গে অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, “একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হবে। যারা আগে নিয়মিত কর্মসূচিতে টিকা নিয়েছে, তারাও এই বিশেষ টিকা নিতে পারবে; এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই দেশবাসী আতঙ্কিত হবেন না।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাগ্য খুলছে বঞ্চিত স্বাস্থ্যকর্মীদের
ভাগ্য খুলছে বঞ্চিত স্বাস্থ্যকর্মীদের
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে: স্বাস্থ্যমন্ত্রী
হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে: স্বাস্থ্যমন্ত্রী