• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুগদা মেডিকেলে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পি.এম.
দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম-ছবি-ভিওডি বাংলা
দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম-ছবি-ভিওডি বাংলা

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাসপাতাল চত্বর, ওয়ার্ডের আশপাশ, ড্রেন, ছাদসহ সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড ছিটানো এবং প্রাপ্তবয়স্ক মশা নিধনে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। সংশ্লিষ্টরা জানান, নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গু: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগে তৎপর স্বাস্থ্য মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য