টপ নিউজ
সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এ.এম.

ছবি-ভিওডি বাংলা
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকালে ডি ব্লকের চার তলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দ্রুতগতিতে আসা ময়লার গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আওলাদ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভিওডি বাংলা/জা







