• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দুই কিশোরকে মারধর করে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।  বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর শিকার হওয়া জুম্মন (১৬) ও তৌফিক (১৫) নামের ওই দুই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে তৌফিক বলেন, জুম্মন ও তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। সন্ধ্যার পর নরসিংদী রেলস্টেশন থেকে তারা কাজের উদ্দেশ্যে একটি ট্রেনের ছাদে উঠে বসে। ট্রেনটি তেজগাঁও এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী ছুরির মুখে তাদের জিম্মি করে মারধর করে।

এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৭০০ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় বলে জানায় তৌফিক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম বলেন, আহত দুই কিশোরকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ