• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২ দেশের ও মানুষের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো বিক্ষোভ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

সূত্র জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণের জন্য রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে কোটা নির্ধারণ করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা প্রচারণায় জোর দিয়ে কাজ করছেন। এছাড়া অন্যান্য দলও সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে উপকমিটির মাধ্যমে তৎপর। 

শনিবার (৪ এপ্রিল) বিক্ষোভের মূল ভেনু নির্ধারিত হয়েছে বায়তুল মোকাররমে। তবে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত ১১ দলের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থ এবং বর্তমান সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। জনস্বার্থ রক্ষায় রাজপথ আন্দোলন ছাড়া বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজাদ বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সরকার তাদের নিজের পথই অনুসরণ করছে। জনগণের রায় মূল্যায়ন না হলে, আন্দোলনের বিকল্প নেই।”

এর আগে, বুধবার সন্ধ্যায় সংসদে সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। সংসদের ষষ্ঠ দিনে বিরোধী দল ওয়াকআউট করে। তারা অভিযোগ করেন, মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি এবং বিরোধী দলীয় নেতাকে মিসকোড করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
পাটওয়ারীর ওপর হামলা: সরকারের হস্তক্ষেপ চাইল ইসলামী আন্দোলন
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে: আমিনুল হক