• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সোহেল রানা ৫ এপ্রিলে সিঙ্গাপুরে যাচ্ছেন

বিনোদন ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পি.এম.
সোহেল রানা: ছবি-ভিওডি বাংলা

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি জানিয়েছেন, আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান। সোহেল রানা তার পোস্টে লিখেছেন, “ইনশাআল্লাহ পরশু অর্থাৎ ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।” তবে তাঁর অসুস্থতার প্রকৃতি তিনি জানাননি।

এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সোহেল রানা ৭০ ও ৮০-এর দশকে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক হিসেবে সুপরিচিত। তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে ঢালিউডে আত্মপ্রকাশ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয়, প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।  পরবর্তী বছর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং সোহেল রানা নাম গ্রহণ করেন। এই কারণে তিনি দেশের চলচ্চিত্রে এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’