• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজধানীতে সবজির দামেই সেঞ্চুরি, ক্রেতাদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক    ৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামের ওপর ক্রেতাদের উদ্বেগ চোখে পড়ার মতো। অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে অবস্থান করছে, যা সাধারণ মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।   

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।   

ঢ্যাঁড়শের কেজি দাম ১২০ টাকা, পটোল ১০০ টাকা, মরিচ ১০০-১২০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০-১২০ টাকা, উচ্ছে ও বরবটি কেজি প্রতি ১০০ টাকা। লেবু প্রতি হালি ৫০-৬০ টাকা, টমেটো ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। করলা ১৬০ টাকা, লাউ ৮০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি। শিম ৫০–৭০ টাকা, ছোট মিষ্টি কুমড়া ৬০-৭০ টাকা, পেঁপে ৫০ টাকা এবং গাজর ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজি বিক্রেতাদের মতে, বাজারে কিছুটা সরবরাহ ঘাটতি এবং পাইকারি দামের বৃদ্ধি খুচরা বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া ঈদ পরবর্তী জ্বালানি সংকট ও পরিবহন খরচও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

হাতিলপুলে বাজার করতে আসা রফিকুল ইসলাম বলেন, “কিছু সবজির দাম ১৫-২০ টাকা বেড়েছে। বাজার মনিটরিং ঠিকমতো হওয়া উচিত। আশা করি সরকার নিত্যপণ্যের বাজারের দিকে নজর দেবে।”

আরেক ক্রেতা মন্তব্য করেছেন, “নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সবজি যেন সহজে ও সাশ্রয়ী দামে পাওয়া যায়। চাষীরা কম দামে বিক্রি করছেন, কিন্তু ঢাকার বাজারে দাম অনেক বেশি। চাষীর মূল্যের সঙ্গে বাজার মূল্যের পার্থক্য আকাশ-পাতাল।”

বাজারের এই চিত্র সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোতে সবজি ক্রয় করতে গিয়ে বাজেট প্রভাবিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ বাড়লেও পরিবহন ও জ্বালানি খরচের কারণে দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হচ্ছে।

সরকারি তদারকি ও নীতি প্রয়োগের মাধ্যমে দাম স্থিতিশীল রাখা সম্ভব বলে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে ক্রেতারা আশা করছেন, সরকার বাজার মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় সবজির সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল