• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৫ জন।
তবে, ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় রোগটি ছড়িয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহান স্বাধীনতা দিবসে বিএমইউর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
মহান স্বাধীনতা দিবসে বিএমইউর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী