ফেনীতে ৩১ দফা’র লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফেনী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় তৃণমূল জনগণের সম্পৃক্ততার লক্ষে ফেনী-১ আসনের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে পরশুরাম অডিটরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক রফিকুল আলম মজনু।
পরশুরাম উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ছাগলনাইয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুর আহমদ মজুমদার, সদস্যসচিব আলমগীর বিএ, ছাগলনাইয়া পৌর বিএনপি'র আহ্বায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, ফুলগাজী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হাসেম, পরশুরাম পৌর বিএনপি'র আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ।
পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপি'র সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করে প্রতিটি ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দেওয়ার অনুরোধ জানান প্রধান অতিথি।
সভা শেষে পরশুরাম বাজারে বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী মাঝে লিফলেট বিতরণ করেন রফিকুল আলম মজনুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ভিওডি বাংলা/এম







