• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘প্রিন্স’ ব্যর্থতার মাঝেই বিতর্কে শাকিব, প্রিমিয়ারে অস্বস্তিকর মুহূর্ত ভাইরাল

বিনোদন ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিনেমা দিয়ে প্রত্যাশা জাগালেও শেষ পর্যন্ত দর্শকদের মন জয় করতে পারেননি মেগাস্টার শাকিব খান। প্রেক্ষাগৃহে মিশ্র প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা এবং আয়ের দিক থেকেও হতাশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এই ব্যর্থতার দায় স্বীকার করেছেন শাকিব খানসহ ছবির সংশ্লিষ্টরাও।

এরই মধ্যে সিনেমাটির একটি প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত নতুন করে বিতর্ক তৈরি করেছে। অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রিমিয়ার চলাকালে শাকিবের পাশে দাঁড়িয়ে থাকা দুই অভিনেত্রীর মধ্যে অস্বস্তির ছাপ স্পষ্ট। ভিডিওতে আরও দেখা যায়, একাধিকবার জ্যোতির্ময়ী কুন্ডুর কোমরে হাত রাখছেন শাকিব খান। একটি সূত্রের দাবি, এতে অভিনেত্রী অস্বস্তিতে পড়েন।

এছাড়া একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের হাত ও বাহু ধরার ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে ফারিণকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায়।

ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিনেমার ব্যবসায়িক ফলাফলের চেয়ে বরং শাকিব খানের আচরণ নিয়েই বেশি সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতির্ময়ী কুন্ডু বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’

সব মিলিয়ে, ‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতার পাশাপাশি প্রিমিয়ারের এই ঘটনাগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন জীবনে সিমরিন লুবাবা, রহস্যে পাত্রের পরিচয়
নতুন জীবনে সিমরিন লুবাবা, রহস্যে পাত্রের পরিচয়
‘ধুরন্ধর ২’-এর ঝড়, ভাঙছে রেকর্ডের পর রেকর্ড
‘ধুরন্ধর ২’-এর ঝড়, ভাঙছে রেকর্ডের পর রেকর্ড
রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ দাবি
রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ দাবি