• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে হামের তাণ্ডব: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে রিট

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০১:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের তাণ্ডবে ৪৭ শিশুর মৃত্যু ঘটার পর পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটটি বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা “অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন” হিসেবে ঘোষণা করা হোক। পাশাপাশি, বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল জারির আবেদন করা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থ হওয়া, টিকার পর্যাপ্ততা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি প্রতিক্রিয়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।

বিবাদীদের অবিলম্বে দেশের সকল জেলায় জরুরি টিকাদান কার্যক্রম কার্যকর করা, টিকা, সিরিঞ্জ ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটের শুনানি আজ করতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল
অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল
সাবেক ২ জেনারেলকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধ: সাবেক ২ জেনারেলকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মাসুদ ও মামুন