• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অষ্ট্রেলিয়ায় নজরদারিতে মিজানুর রহমান আজহারী, পাঠানো হবে ঢাকায়

   ১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দিতে চলতি সপ্তাহের প্রথম দিকে অষ্ট্রেলিয়া যান। তবে ওইসব অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সুযোগ আর পাচ্ছেন না তিনি। এরই মধ্যে অষ্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে দিয়েছেন। এ কারণে অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে হচ্ছে আজহারীকে।   

বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, বর্তমানে আজহারীকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নজরদারিতে রেখেছে অষ্ট্রেলিয়া। দ্রুততম সময়ের মধ্যে তাকে বিমানে তুলে দেওয়া হবে।

প্রবাসীদের সূত্রে জানা গেছে, নাৎসি পার্টির নেতা আডলফ হিটলারের প্রশংসা করে দেওয়া পুরোনো একটি বক্তব্যের কারণ দেখিয়ে ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় এসব অনুষ্ঠানে তার বক্তব্য রাখার কথা ছিল।

অষ্ট্রেলিয়ার সময় অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) হঠাৎ করেই অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায় আজহারীকে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

কে এই আডলফ হিটলার:
আডলফ হিটলার (২০ এপ্রিল ১৮৮৯ – ৩০ এপ্রিল ১৯৪৫) হলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।  

হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। 

কী বক্তব্য রেখেছিলেন আজহারী: 
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজহারীর আগের কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও নতুন করে জনসমক্ষে আসায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তৃতাই আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কারণ। ওই বক্তৃতায় তিনি অ্যান্টি সেমেটিক কথা বলেছিলেন। তিনি হিটলারের প্রশংসা করেন এবং ইহুদি গণহত্যাকে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে দেখিয়েছিলেন।

এ ছাড়া বক্তৃতায় ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রমূলক তত্ত্ব প্রচার ও একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য অনুসারীদের উসকানি দেওয়ার বিষয়গুলো অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে নিরাপত্তার কারণে মিজানুর রহমান আজহারীর ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।

যা বলছেন আজহারী:
মিজানুর রহমান আজহারী বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভিসা বাতিল হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।  
আজহারী লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে আমি অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।’

‘ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ, এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি’, দাবি করেন আজহারী। ওই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা পাওয়ার কথা জানান আজহারী। তিনি দাবি করেছেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু
সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু
মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপে বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২