• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সরকার টু সরকার (জি টু জি) নগদ ক্রয় চুক্তির অধীনে ৬১ হাজার মেট্রিক টন গম আমদানি করেছে সরকার। আমেরিকা থেকে এই গম নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।

আজ বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইতোপূর্বে জি টু জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। জাহাজে আসা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে থাকা ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, জি টু জি-১ মোতাবেক ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টনসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার ২শ’ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে: গভর্নর
সরকার ২শ’ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে: গভর্নর
আমদানি-রপ্তানির ফাঁদে ৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার
আমদানি-রপ্তানির ফাঁদে ৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার
৪১ লাখ করদাতার অনলাইনে রিটার্ন জমা পড়েছে
৪১ লাখ করদাতার অনলাইনে রিটার্ন জমা পড়েছে