• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জে ৯১০০ লিটার ডিজেল জব্দ, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১ এপ্রিল ২০২৬, ০১:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত ৯ হাজার ১শ’ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোদনাইল এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৯,১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাফ নদী থেকে অপহৃত ১৪ জেলে মুক্তিপণ দিয়ে ফিরলেন
নাফ নদী থেকে অপহৃত ১৪ জেলে মুক্তিপণ দিয়ে ফিরলেন
নড়াগাতীতে প্রশাসনের অভিযান: ৫,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
নড়াগাতীতে প্রশাসনের অভিযান: ৫,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার
মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার