• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র‍্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এখাতের জনবলের অধিকাংশই গ্রামীন দুস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীন কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশী বিনিয়োগ আনতে হবে সেজন্য সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করছি।  '

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনক-এর নেতৃত্বে একদল প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি এসব কথা বলেন। 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের 'ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছি। এখাতের সাথে সংশ্লিষ্ট  বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগী সরকার।'

উল্লেখ্য, ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে 'বাংলাদেশ রেশম বোর্ড' সৃষ্টি হয়। বর্তমানে এদেশের ৩২ জেলার ৫২ উপজেলায় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরও ভালো করা দরকার সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুনরুদ্ধার হচ্ছে ঢাবির মুঘল আমলের মুসা খান মসজিদ
পুনরুদ্ধার হচ্ছে ঢাবির মুঘল আমলের মুসা খান মসজিদ
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল